আমি তো চেয়েছি আশ্চর্য ভ্রমণ, মানচিত্র নিয়ে
বুড়ি ছোঁয়া নয়, আকাট মূর্খের প্রকৃত সফর
যার পথে জীবনের মতো পদ্মপাতা, শিশুদের,
নারীদের, গাছেদের দেখে অনুভবে খুঁজে পাবো
ভিন্ন কীর্তি নয়, অজানা শহর, তরুণ নির্ঝর,
গুগল ম্যাপের বাইরে একান্ত পথ, অভিজ্ঞান
যা দেখেই চিনে নেব হারানো প্রেমিকা, পূর্বস্মৃতি,
মনে হবে আসতে চেয়েছি এখানেই অবশেষে
বস্তুত যেসব ট্যুরিস্টরা মানচিত্র নিয়ে শুধু
মতলব ভাঁজে, ক্রমাগত মানচিত্র দেগে যায়
তারা এখনো জানেনা নিরাপদ পথ ছেড়ে দিয়ে
ভ্রমণের এক্সটেসি, কাকে বলে গ্রামের ভেতর
পথ ভুলে শিশুদের, নারীদের কাছে ভ্রষ্ট পথ
খুঁজে নিয়ে নিজস্ব গুগল ম্যাপ সৃষ্টি করে নেয়া

২টি মন্তব্য:
"অকাট মূর্খের প্রকৃত সফর"... অসাধারণ.. "মূর্খ" শব্দটা ও যে প্রশংসাসূচক অর্থে ব্যাবহার করা যায় ভাবিনি। দারুন লাগলো।
একটি মন্তব্য পোস্ট করুন