অনিমেষ অনেক বছর পর নেমে এসেছিল ফ্রান্স থেকে,
যখন মেসোমশাই চলে গিছলেন কষ্ট পেয়ে।
এবার মাসিমা কফি-টেবিলে কফির মগ হাতে,
'কাম্য মৃত্যু' - সবাই বলছে।
আমাদের স্কুলজীবনের নানা গল্প,
'তারপর, সুবল কেমন আছে', 'মোহিত হঠাৎ চলে গেল' -
এইসব অর্থহীন কথা বিনিময় ক্রমশই
অনভ্যস্ত সঙ্গমের মতো হয়ে উঠে।
আমরা আড়ষ্টভাবে অন্ধকারে চুপচাপ বসে থাকি খুব,
এ দেখাই শেষ দেখা - দুজনেই জানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন